নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় সেমিনার

ছবিঃ প্রেস ডেস্ক বিডী প্রতিনিধি

Share this news with

শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম-খুন ও ২০২৪ সালের গণহত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টা ১০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রায় ২৫ থেকে ৩০ জন অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময় সংঘটিত শাপলা চত্বর গণহত্যা, সারাদেশে গুম-খুন, বিডিআর হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। পাশাপাশি শিক্ষা সিলেবাসে শাপলা চত্বরের ঘটনাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী। এছাড়া উপস্থিত ছিলেন ইমাম সমাজ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ক্বারী আবুল হোসাইন, জাতীয় ইমাম খতিব সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আবু তাহের আল মাদানী এবং ফজর ইনস্টিটিউটের চেয়ারম্যান, লেখক ও গবেষক মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)সহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, অতীতের এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০