
তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি)।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে এ সমাবেশ শুরু হয়। এতে দলটির নেতাকর্মীসহ আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি) ও জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির ভাইস চেয়ারম্যান মো. শাহ আলম তাহের, বাংলাদেশ জনতা ঐক্যের সভাপতি আরিফুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান।
সমাবেশে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এ সময় মূল্যবৃদ্ধি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন আয়োজক দলের নেতারা।
মন্তব্য করুন