
রাজধানীর গুলশানে এক মার্কিন নাগরিককে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে নিয়ে যায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গুলশান-৭৩ নম্বর সড়কের ফুটপাতে মার্কিন নাগরিক Mr. Reece Harden Richardson-কে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তার পাসপোর্ট নম্বর 682363449।
খবর পেয়ে গুলশান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
জানা গেছে, ওই মার্কিন নাগরিক গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর বারিধারার Days Hotel Baridhara-তে হোটেল বুকিং নিয়ে অবস্থান করছিলেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
মন্তব্য করুন