
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড এবং এ ঘটনায় বাংলাদেশ প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে জাতীয় মুক্তি আন্দোলন/ফ্রন্ট-NFF-এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং তাদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি আন্দোলন/ফ্রন্ট-NFF-এর সভাপতি আলামিন রাজু এবং কেন্দ্রীয় সংগঠক ইউসুফ জামিলসহ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন