
জনগণের হাতে ক্ষমতা প্রতিষ্ঠা, ব্যাংক লুটেরা ও দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্ট।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের হাতে ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম আরও জোরদার করতে হবে। ব্যাংক লুটেরা ও দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধে গণ আদালত/ফিল্ড কোর্টের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
এ সময় আওয়ামী লীগ ও চৌদ্দ দলীয় মহাজোটের সব কমিটির তালিকা করে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া, দেশের মাটির নিচে থাকা তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন, ভারতীয় লুট বন্ধ, চীন-বাংলাদেশ ট্রানজিট রোড বাস্তবায়ন এবং তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের আহ্বায়ক কাজী মোস্তফা কামাল এবং সহ-সভাপতি মনোয়ারা রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন