
দেশজুড়ে আওয়ামী লীগের ‘পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে জেটেবের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত রয়েছেন।
সমাবেশে জেটেবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন উপস্থিত রয়েছেন।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সমাবেশে উপস্থিত থাকার কথা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি উপস্থিত হননি।
সমাবেশ থেকে বক্তারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন