সর্বশেষ
||নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২||মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪||কুড়িগ্রামে অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার, ল্যাপটপ ও মোবাইল জব্দ||বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান||প্রেস ডেস্ক বিডির ডিভিশনাল ইনচার্জ (ডিআই) হিসেবে দায়িত্ব পেলেন রেজাউল ইসলাম মাসুদ||চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা||বগুড়ার মোটেলে রহস্যজনক মৃত্যু, প্রযুক্তির সহায়তায় আটক প্রেমিকা||নবীনদের স্বাগত জানিয়ে বগুড়া শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল||জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে
বিপিডব্লিউএন-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত
||বন্দরে চাঞ্চল্যকর চুরি: ১৫ লাখ টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১

দৌলতপুরে হত্যা নিয়ে ছাত্রদলকে জড়ানো প্রতিবেদন ‘উদ্দেশ্যপ্রণোদিত’: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

ছবিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্রদল নেতারা।

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ছাত্রদলের নাম জড়ানোকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে উপজেলা ছাত্রদল।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে কোনো ধরনের তথ্য যাচাই ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডে জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মনগড়া। সংগঠনের সঙ্গে যোগাযোগ না করেই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রতিবেদনে উল্লেখিত ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কোনো কার্যকর কমিটি নেই। ফলে ওই এলাকায় সংগঠনের সক্রিয় উপস্থিতির বিষয়টি বাস্তবসম্মত নয়। এছাড়া প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম ও পরিচয় তুলে ধরা হয়েছে, সেগুলোও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।

নেতারা আরও বলেন, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় ছিল। সেখান থেকে ইচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তিকে ছাত্রদলের পরিচয়ে চিহ্নিত করা হয়েছে। তবে মামলার এজাহার, তদন্ত বা স্থানীয় সূত্রে ছাত্রদলের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তারা দাবি করেন।

তাদের মতে, একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংসতা বা অপরাধকে সমর্থন করেন না এবং আলোচিত ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। একইসঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪

কুড়িগ্রামে অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার, ল্যাপটপ ও মোবাইল জব্দ

বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান

প্রেস ডেস্ক বিডির ডিভিশনাল ইনচার্জ (ডিআই) হিসেবে দায়িত্ব পেলেন রেজাউল ইসলাম মাসুদ

চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

বগুড়ার মোটেলে রহস্যজনক মৃত্যু, প্রযুক্তির সহায়তায় আটক প্রেমিকা

নবীনদের স্বাগত জানিয়ে বগুড়া শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে
বিপিডব্লিউএন-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

বন্দরে চাঞ্চল্যকর চুরি: ১৫ লাখ টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১

১০

হোসেনপুরে প্রণোদনা বঞ্চিতদের নিয়ে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

১১

শিশু সুরক্ষা: সহানুভূতির নয়, নীতির প্রশ্ন

১২

ভূরুঙ্গামারীতে
সীমান্ত ক্লিনিকে সিজারকালে নবজাতকের মাথা কাটার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

যুবদলের পূর্নাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল ও সমাবেশ

১৪

সম্পূরক বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

১৫

মৌলভীবাজারে ১২০ পিস ইয়াবাসহ ডিবির জালে কারবারি

১৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলা, এনসিপি নেতাকর্মীসহ আহত বেশ কয়েকজন

১৭

মজুরি বৃদ্ধির দাবিতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

১৮

ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব কল্যাণে জাতীয় বাজেট প্রস্তাবনা

১৯

টাঙ্গন নদীতে অবৈধ বালু উত্তোলন: পীরগঞ্জে চালকসহ ২ জনের কারাদণ্ড

২০