
ঢাকার হাতিরঝিলে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের জেডিঘাট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ অনুযায়ী, রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে এক পথচারী ও সিএনজিচালক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করেছে।
মন্তব্য করুন