
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সরকার ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে চলমান গণজমায়েত, ঘেরাও ও অবস্থান কর্মসূচি থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা ৩ মিনিটে পুলিশ প্রধান ফটকের সামনে থেকে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের সরিয়ে দেয়।
বর্তমানে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন