এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৮ অক্টোবর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

Share this news with

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা শিক্ষাজীবনে যেকোনো সমস্যার সম্মুখীন হলে তাদের পাশে থেকে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে ছাত্রদল। শিক্ষার্থীদের উদ্দেশে এমন আশ্বাস দিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজে নবীনদের স্বাগত জানিয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, আমি আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আপনারা যারা এই শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন, আপনারা সবাই ভাগ্যবান। আপনারা সকলেই এই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অংশ হতে পেরেছেন।

তিনি বলেন, উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁদের কথা শুনে এবং তাঁদের দিকনির্দেশনা মেনে আপনারা আপনাদের শিক্ষাজীবন পরিচালনা করবেন। আগামী দিনের বাংলাদেশে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে হাবিবুর রশিদ সন্ধান বলেন, ইতিমধ্যে আমাদের ছাত্রদলের নেতারা এই ক্যাম্পাসে যেসব অসুবিধা রয়েছে, তা আমাদের প্রধান অতিথির কাছে তুলে ধরেছেন। সেই সমস্যাগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, সে বিষয়ে আমরা প্রধান অতিথি বাদশা ভাইয়ের কাছে অনুরোধ রাখব।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সন্ধান আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের শিক্ষাজীবনে যেকোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা আমাদের জানাবেন। আমরা সর্বোচ্চভাবে আপনাদের পাশে থেকে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

৩

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

৪

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

৫

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

৬

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

৭

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

৮

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

৯

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১০

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১১

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১২

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১৩

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

১৪

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

১৫

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

১৬

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১৭

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১৮

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১৯

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

২০