
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল করেছে ‘মঞ্চ ২৪’।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে মঞ্চ ২৪-এর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের নাশকতা ও লকডাউন এবং জননিরাপত্তার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ও লাঠি মিছিলের আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ইকরামুল ফাহিম ফারুকী, সদস্য অর্পিতা খানম এবং কেন্দ্রীয় সংগঠক আসিফ আদনান উপস্থিত ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচিতে মঞ্চ ২৪-এর নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন