তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

Share this news with

জামায়াতে ইসলামীর লংমার্চের দাবি ও জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে দ্বিমুখী নীতি রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, দেশের বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করার পর সংসদে গিয়ে উল্টো বক্তব্য দেওয়া তাদের স্পষ্ট রাজনৈতিক দ্বিচারিতা।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় আয়োজিত একটি কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের ইসলামী পরিচয় নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদের বক্তব্যের সূত্র ধরে চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি বাদ দিয়েছে। ফলে সেখানে ইসলামের কোনো অস্তিত্ব থাকছে না এবং দলটিকে ইসলামী দল বলার সুযোগ নেই। অতীতে তাদের নির্বাচনী ইশতেহারে কিংবা আমীরের বক্তব্যেও শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনার কোনো প্রতিশ্রুতি ছিল না উল্লেখ করে তিনি জানান, এসবের মাধ্যমে জামায়াত মূলত তাদের ইসলামী দলের পরিচয় হারাচ্ছে।

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ নানা দাবিতে লংমার্চ করেছিল। অথচ সেখান থেকে ফিরে দলের আমীর সংসদে বলেছেন যে বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে কেন তারা সেই লংমার্চ করলেন? জনগণের সঙ্গে এমন দ্বিমুখী আচরণ কেন?’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে মুফতি রেজাউল করীম বলেন, বিগত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও সংশয় থাকলেও তারা তা মেনে নিয়েছিলেন। তবে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন আমলের চেয়েও দেশকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আমরা পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি জানান, নির্বাচনের আগে শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন না করার ওয়াদা দিলেও বিএনপি তা রক্ষা করছে না। ইতিমধ্যে তারা সংসদে শরিয়া বিরোধী আইন অনুমোদন করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই ধরনের আইন থেকে সরে না আসলে কঠোর প্রতিবাদে নামতে বাধ্য হবে দল।

কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আখন্দ ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১০

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১১

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৩

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৪

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৫

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৬

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৭

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৮

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১৯

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

২০