
গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের আইনগত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫ মিনিট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের আইনগত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পাওনা আদায়ের জন্য দাবি জানিয়ে আসলেও এর যথাযথ সমাধান হয়নি। দ্রুত আইনগত পাওনা পরিশোধের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু শাদাত মো. সোয়েব, সমন্বয়ক মো. ফজলুল করিম পিন্স ও খালিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন