
এনজিও থেকে ঋণ নেওয়ার সময় যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরিচয় ঘটে। একদিন যুবকের বাড়িতে যায় সেই নারী। ফাঁকা ঘরে অন্তরঙ্গ সম্পর্কে জড়ায় দুজন। বগুড়ায় প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করেছে র্যাব। এজাহারে তার বিরুদ্ধে ধর্ষণের ভিডিও ধারণ করে ট্র্যাপে ফেলে একাধিকবার অন্তরঙ্গ সম্পর্কে বাধ্য করার অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) হান্নান হাওলাদার। এরআগে, রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালানো হয়। ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। অভিযুক্ত মো. মাসুদ (৩৫) শিবগঞ্জের আলাদীপুর গ্রামের সায়েদ আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে কোম্পানি কমান্ডার জানান, ভিকটিমের স্বামী ৪ বছর ধরে প্রবাসে থাকেন। ৩৪ বছর বয়সী নারী একটি এনজিওতে লোন নিতে গিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে তাদের কথাবার্তা চলছিল। একদিন ভিকটিমের মোবাইল জোর করে নিয়ে যায় সেই যুবক। পরবর্তীতে মোবাইল নিতে তার বাড়িতে যায় প্রবাসীর স্ত্রী। কেউ না থাকার সুযোগে ফাঁকা ঘরে তাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও গোপনে মোবাইলে ধারণ করে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী। গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মাসুদ।
মন্তব্য করুন