রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২৭ অগাস্ট ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

Share this news with

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে নবগঠিত রুহিয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। এ সময় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২৫ থেকে ৩০টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া থানার এসআই তাপস চন্দ্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, উপজেলা শহরের সৌন্দর্য বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা, অবৈধ দোকানপাট উচ্ছেদের ফলে রুহিয়া চৌরাস্তা এলাকায় যানজট কমার পাশাপাশি পথচারীদের চলাচল আরও সহজ হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুহিয়া চৌরাস্তা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৩

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৪

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৬

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৭

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৮

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৯

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১০

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১১

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১২

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৩

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৫

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৬

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৯

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

২০