সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৬ অগাস্ট ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক দুই ছাত্রদল নেতা শহীদ হাবিবুর রহমান কবির ও শহীদুল ইসলাম তুষারের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) শহীদ সালাম-বরকত হল জামে মসজিদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহাম্মেদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

হাবিবুর রহমান কবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৮৯ সালের ১৫ আগস্ট ছাত্রশিবিরের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট তিনি মারা যান। এরপর থেকে দিনটি বিশ্ববিদ্যালয় পরিবার ও ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছেন।

অন্যদিকে, ২০১৬ সালের ২৬ আগস্ট শহীদ হাবিবুর রহমান কবিরের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম তুষার।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা দুই ছাত্রনেতার ত্যাগ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তাঁদের রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১০

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১১

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১২

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৩

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৪

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

১৫

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

১৬

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

১৭

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

১৮

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

১৯

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০