এন.এ, বিশেষ প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

Share this news with

রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা পর্যায়ের আউটসোর্সিং গাড়িচালকরা।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পর্যায়ে আউটসোর্সিং গাড়ি চালক ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন গাড়িচালক অংশ নিয়েছেন বলে জানা গেছে।

কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কামরুজ্জামানসহ সিলেট, বগুড়া, রংপুর, দিনাজপুর ও চট্টগ্রাম বিভাগের নেতারা উপস্থিত রয়েছেন।

অবস্থান কর্মসূচিতে গাড়িচালকদের চাকরির নিশ্চয়তা, ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী চাকরিতে পুনর্বহাল, নয় মাসের বকেয়া বেতন পরিশোধ এবং টেন্ডার জটিলতা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

এ ছাড়া বেতন ও টেন্ডার জটিলতা দীর্ঘদিন ধরে আটকে রাখার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত সমস্যা সমাধান করে স্ব-স্ব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

আন্দোলনকারীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের জন্য তারা সেখানে অবস্থান নিয়েছেন। তবে মহাপরিচালক উপস্থিত না থাকায় কর্মসূচি অব্যাহত রয়েছে।

মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০