উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

Share this news with

বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো রদবদলের আভাস না থাকলেও নতুন করে দুইজনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাঁদের মধ্যে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার অথবা নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকেই সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী পদটি গত ১ জুন অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের পর শূন্য রয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় তাঁকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে পাহাড়ের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের স্থানীয় উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি সরকারের কাছে আরও গুরুত্ব পেতে পারে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১০

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১১

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৩

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৪

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

১৬

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

১৭

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

১৮

নারীদের যাতায়াতে চালু হলো বিআরটিসির পিংক বাস

১৯

নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

২০