তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়নের নেতা

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত। গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে তাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে সে প্রান রক্ষায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা তার চোখে মরিচ নিক্ষেপ করে এবং পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার প্রেরন করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে শহর জুড়ে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমন পরিস্থিতিতে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে থানা পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সহ থানা পুলিশের বিশাল একটি দল শাপলাবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১০

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১১

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১২

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৪

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৫

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৬

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৭

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

১৮

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিপি সাদিক কায়েমের বক্তব্য

১৯

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে’ সৈয়দ আহমদুল হকের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

২০