চট্টগ্রাম প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

Share this news with

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ ও আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, একটি পুরোনো জাহাজের ট্যাংকারে গ্যাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেটি পরীক্ষা করতে নিরাপত্তাকর্মীদের একটি দল সেখানে যায়। একপর্যায়ে ট্যাংকার থেকে গ্যাস ছড়িয়ে পড়লে সেখানে থাকা শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, ঘটনাটি সম্পর্কে তারা ১০ জন শ্রমিক আহত হওয়ার তথ্য পেয়েছেন। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অন্যদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর গ্যাসের উৎস এবং কী কারণে ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস বের হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের তদন্ত ও হাসপাতালে থাকা আহতদের সর্বশেষ পরিস্থিতির ওপরই এখন নিহতের সংখ্যা আরও বাড়বে কি না, তা নির্ভর করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের আলো থেকে দূরে বান্দরবানে শত শত পাহাড়ি গ্রাম

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

১০

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

১১

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

১২

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১৩

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১৪

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৬

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৮

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৯

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০