সর্বশেষ
||ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার||সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক||জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান||গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত||কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি||‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক||সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ||‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ||চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত||নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১
মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক

প্রতারণার অভিযোগে দন্ডপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামান সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা অবস্থায় অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) তাকে লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু হেনা মোস্তফা জামান লালমনিরহাট শহরের থানাপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামান একাধিক লোকের কাছ থেকে টাকা গ্রহন করেন।

তার প্রাক্তন ছাত্র শরিফুল ইসলামের (আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার) কাছ থেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন তিনি। এর প্রমাণ হিসেবে একটি চেক ও স্ট্যাম্প প্রদান করলেও পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হন এবং টাকা ফেরত দেননি। পরে ভুক্তভোগী শরিফুল ইসলাম টাকা উদ্ধারের জন্য মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ২০১৯ সাল থেকে কলেজে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান ওই শিক্ষক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৩১ জুলাই আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। তবে মামলা চলাকালীন সময়েই দুশ্চিন্তায় ভুগে মারা যান বাদী শরিফুল ইসলাম।

একাধিক ব্যক্তির কাছ থেকে একইভাবে অর্থ আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরূপ ঘটনায় তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়। এর মধ্যে ২০২৩ সালে চারটি মামলায় প্রায় দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এদিকে, দীর্ঘদিন কলেজে অনুপস্থিত থাকা সত্ত্বেও তিনি বিভিন্নভাবে কর্তৃপক্ষকে প্রভাবিত করে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে কয়েক মাস আগে অন্যান্য শিক্ষকদের প্রতিবাদের মুখে তার বেতন-ভাতা বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব জানান, আবু হেনা মোস্তফা জামানের বিরুদ্ধে মোট ৬টি সিআর মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং বাকি ২টি মামলা বিচারাধীন থাকলেও সেগুলোতেও ওয়ারেন্ট রয়েছে। সব মিলিয়ে ৬টি ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক

জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান

গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি

‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক

সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ

‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

১০

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

১১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

১২

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ

১৩

গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী

১৪

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

১৬

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

১৭

মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা

১৮

বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা

১৯

তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত

২০