সর্বশেষ
||রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা||পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার||ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস||দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার||আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১||ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি||কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ||ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু||আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা||এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

Share this news with

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে নগরীর ভদ্রা মোড় সংলগ্ন আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি করছিল। এছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ ও ‘ঘি’ পণ্যের মানসনদের নবায়ন ছাড়াই উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য বাধ্যতামূলক তথ্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

১০

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১১

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

১২

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

১৩

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

১৪

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

১৫

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

১৭

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

১৮

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৯

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

২০