অনলাইন ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

Share this news with

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পাশাপাশি ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) প্রযুক্তির মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ প্রতিষ্ঠানে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের পাঠদানের পাশাপাশি ধর্মীয় ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করবে যেখানে শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, মানবিকতা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

এছাড়া কোরআন ও সুন্নাহর আলোকে আদর্শিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), শিক্ষাবিদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০