সর্বশেষ
||দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা||বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন||ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ||আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান||নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং, পাল্টা নিন্দা ছাত্রশক্তির||রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২||রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ||ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক||শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা
ঢামেক প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২

Share this news with

রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনের ওপর উঠে গেলে অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এক্সপ্রেস নামের একটি বাস সায়েদাবাদ ফ্লাইওভার থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে সামনে থাকা রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি রাস্তার বিপরীত পাশের ফুটপাতে উঠে পড়ে।

দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ও স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতরা হলেন – ১. মোজাম্মেল হক (৫৫), অটোরিকশাচালক। তাঁর বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মকবুল্লা এলাকায়। বর্তমানে দক্ষিণ বাসাবোর একটি রিকশা গ্যারেজে থাকেন। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

২. আবু কালাম (৫০), পেশায় সিএনজি চালক। দুর্ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। বর্তমানে রাজধানীর সবুজবাগের দক্ষিণ বাসাবো এলাকায় বসবাস করেন। তিনি বুকে ও কোমরে আঘাত পেয়েছেন।

বর্তমানে আহত দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বাসটির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা

বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং, পাল্টা নিন্দা ছাত্রশক্তির

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২

রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা

১০

ধুনটে হেরোইন উদ্ধার, দুইজন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

১১

‎বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১২

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

১৩

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ধুনটের জলাশয়ে নিষিদ্ধ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

১৫

বগুড়ায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ

১৬

মহাদেবপুরে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার

১৭

নওগাঁর হাঁপানিয়া বাজার–বর্ষাইল–মাতাজী সড়ক প্রশস্ত করার দাবি জোরালো: প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ

১৮

ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

১৯

বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক

২০