সর্বশেষ
||ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস||ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান||নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার||রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক||জাবিতে প্রশাসনিক রদবদল: প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ||গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ||বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে||চিতলমারীতে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মাসিক পর্যালোচনা সভা||ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন||‘জাকসু ভিপির দাবির পর আবাসন নীতিতে পরিবর্তন, ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ’
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে

Share this news with

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে এ ঘটনায় মামলা করা হয়। মামলার পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের প্রয়োজনে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেলহাজতে পাঠানো ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা সংলগ্ন জগন্নাথপুর গ্রামের আকুলের ছেলে সবুজ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঝপাড়া এলাকায় অস্ত্র কেনাবেচার অভিযোগে শাজাহান ও সবুজকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অধীন ঝাউদিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশকে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মাঝপাড়া এলাকার মজিদ মেম্বারের কাছ থেকে একটি বন্দুক কিনতে এসেছিলেন বলে দাবি করেন। পরে তাদের বহন করা একটি ব্যাগ থেকে একটি ভাঙা বন্দুক উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, নান্দিয়ার বিলকে কেন্দ্র করে এলাকায় আবারও অস্ত্রের তৎপরতা শুরু হয়েছে। অতীতে এই বিলকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। নতুন করে অস্ত্র কেনাবেচার অভিযোগ ওঠায় এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বন্দুক কেনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী, তা জানতে আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক

জাবিতে প্রশাসনিক রদবদল: প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে

চিতলমারীতে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মাসিক পর্যালোচনা সভা

ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

‘জাকসু ভিপির দাবির পর আবাসন নীতিতে পরিবর্তন, ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ’

১০

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

১১

দুই শিশু, এক দেহ: দৌলতপুরে জয়নব-উম্মে কুলসুমের চিকিৎসায় মানবিক সংকট

১২

নোয়াখালীতে জামায়াত-সমর্থিত বক্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা

১৪

সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ

১৫

জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন

১৬

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান

১৭

চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

১৮

রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

১৯

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

২০