সর্বশেষ
||ফিফা বিশ্বকাপ ২০২৬: তিন দেশে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের রেকর্ড ভাঙা রোমাঞ্চ||জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব||দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ||কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত||এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৬ টি বিভাগে পুরস্কার জিতলেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন||প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা||সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পুশ-ইনের অপচেষ্টা নস্যাৎ||এসপিএম প্রকল্পের সড়কে পানি নিষ্কাশন সমস্যার সমাধান, স্বস্তি কালারমারছড়াবাসীর||বরগুনার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুতে কেড়ে নিলো মা ও ছেলের তাঁজা প্রাণ||হাটহাজারীতে শিশু কন্যাকে ধর্ষণ, অভিযুক্ত পিতা রবিউল কুমিল্লা থেকে গ্রেফতার

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা

Share this news with

সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও এর বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সাতক্ষীরা সদরের মিল বাজারস্থ সুন্দরবন ফাউন্ডেশন কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই সভার আয়োজন করে।

​সভায় বক্তারা বলেন, প্রাণসায়ের খাল কেবল একটি জলাধার নয়, এটি সাতক্ষীরা শহরের ঐতিহ্য ও ফুসফুস। অথচ চরম দখল ও দূষণের কারণে এই ঐতিহ্যবাহী খালটি আজ অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই পুরো শহরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রাণসায়ের খাল বাঁচলে বাঁচবে আমাদের সাতক্ষীরা শহর। এই খালকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেদেরও খাল দূষণমুক্ত রাখার শপথ নিতে হবে।

​দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রধান কার্যালয়ের অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, খুলনা বেলা রিসার্চ অফিসের শাফায়েত উল্লাহ, বেলার ক্যাম্পেইন অফিসার মোজাফফর ফয়সাল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফিসার সামির রহমান, রিসার্চ অফিসার রাইসুল হাসান এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন ও অ্যাডমিন অফিসার শেখ আব্দুর রহমান।

​সাংবাদিকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না। এছাড়াও প্রাণসায়ের খালের তীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ইয়ুথ সদস্যরা এই সভায় অংশ নেন।

​শহরের পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সভা থেকে অবিলম্বে আদালতের নির্দেশনা অনুযায়ী তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে খালের দুই পাশের সব অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করা, খালে বাসা-বাড়ি বা বাজারের বর্জ্য ফেলা কঠোরভাবে বন্ধ করা এবং খালটি পূর্ণাঙ্গভাবে খনন করে এর স্বাভাবিক জোয়ার-ভাটা ও পানির প্রবাহ ফিরিয়ে আনা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: তিন দেশে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের রেকর্ড ভাঙা রোমাঞ্চ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৬ টি বিভাগে পুরস্কার জিতলেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পুশ-ইনের অপচেষ্টা নস্যাৎ

এসপিএম প্রকল্পের সড়কে পানি নিষ্কাশন সমস্যার সমাধান, স্বস্তি কালারমারছড়াবাসীর

বরগুনার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুতে কেড়ে নিলো মা ও ছেলের তাঁজা প্রাণ

হাটহাজারীতে শিশু কন্যাকে ধর্ষণ, অভিযুক্ত পিতা রবিউল কুমিল্লা থেকে গ্রেফতার

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক

১১

থ্রি-হুইলার আটকের জের পুলিশের ওপর হামলা: কুমিল্লায় গ্রেপ্তার ১৯, থমথমে নিমসার

১২

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের সিন্ডিকেটে সরকারি ধান সংগ্রহ

১৩

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

১৪

সীতাকুণ্ডে পুলিশের বড় অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ বিপুল মাদক জব্দ

১৫

মাদক সেবনের আস্তানায় ধামইরহাট পুলিশের অভিযান, গ্রেফতার ৫

১৬

বিদেশি ফল অ্যাভোকাডো এখন বান্দরবানের পাহাড়ে!

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুমিল্লায় কুশপুত্তলিকায় দাহ ও জুতা নিক্ষেপ

১৮

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ

১৯

রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ

২০