নিজ্বস্ব সংবাদদাতা
২২ মে ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“হারাম সম্পর্ক নয়, হালাল বন্ধনে শান্তি” বিয়ের পিঁড়িতে বসলেন শাকিল-নুসরাত

Share this news with

চারদিকে এখন বিয়ের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা মিলছে নতুন জীবনে পা রাখা যুগলদের গল্প, হাসি আর স্বপ্নের মুহূর্ত। এরই মাঝে ভালোবাসাকে হালাল পথে পূর্ণতা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শাকিল ও নুসরাত।

বর্তমান সময়ে সম্পর্ক নিয়ে হতাশা, প্রতারণা আর মানসিক অস্থিরতার খবর যখন বাড়ছে, তখন অনেক তরুণ-তরুণীর কাছেই বিয়ে এখন শুধু সামাজিক অনুষ্ঠান নয়; বরং মানসিক শান্তি, দায়িত্ববোধ ও নিরাপদ ভবিষ্যতের একটি সুন্দর সূচনা।

ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে দেখা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন,
“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনী, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।”
— (সূরা আর-রূম: ২১)

হাদিসেও বিয়েকে দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই অনেকেই এখন বলছেন “সময় নষ্ট করে হারাম সম্পর্কে জড়ানোর চেয়ে, সামর্থ্য হলে হালাল সম্পর্কেই জীবন সাজানো উত্তম।”

প্রিয় মানুষের পাশে বসে থাকা মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর । ছবিঃ শাকিল ও নুসরাত

শাকিল-নুসরাতের এই নতুন যাত্রাকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের মাঝেও দেখা গেছে ভিন্ন উচ্ছ্বাস। অনেকে সামাজিক মাধ্যমে লিখছেন,
“সম্পর্কের শেষটা বিয়েতে হোক, ব্লকলিস্টে নয়।”
আবার কেউ বলছেন,
“সঠিক মানুষটা পাশে থাকলে ছোট সংসারও জান্নাতের মতো লাগে।”

বাস্তবতা হলো, জীবন সবসময় সিনেমার মতো নয়। সুখ-দুঃখ, দায়িত্ব, সংগ্রাম সবকিছু নিয়েই সংসার। তবে বিশ্বাস, সম্মান ও ভালোবাসা থাকলে দুইজন মানুষ একসঙ্গে অনেক দূর যেতে পারে।

নতুন জীবনের জন্য শাকিল ও নুসরাতের প্রতি রইলো শুভকামনা। তাদের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও বরকতে ভরে উঠুক এমনটাই প্রত্যাশা সবার।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

১

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

৩

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

৪

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

৫

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

৬

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৭

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৮

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৯

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

১০

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১১

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

১২

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

১৩

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৪

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

১৫

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৬

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১৭

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৮

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৯

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

২০