রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়” —রাজধানীতে হকার্স ইউনিয়নের বিক্ষোভ

Share this news with

রাজধানীতে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

প্রথমে সকাল ১১টা থেকে পুরানা পল্টন মোড়ে প্রায় ১০০-১২০ জন হকারের অংশগ্রহণে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। প্রেসক্লাব এলাকায় গিয়ে আরও বৃহৎ পরিসরে (প্রায় ২২০-২৫০ জন) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং সদস্য ফিরোজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা অন্যায় ও অমানবিক। তারা হকারদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান।

সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে: পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, হকারদের অর্থনৈতিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন, চাঁদাবাজি বন্ধ করে নিয়মতান্ত্রিক রাজস্ব আদায়, মামলা-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, প্রকৃত হকারদের তালিকা প্রণয়ন, দখলমুক্ত সরকারি স্থানে বরাদ্দ, ৫ বছর মেয়াদি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ, জাতীয় বাজেটে বরাদ্দ এবং হকার্স মার্কেটে প্রকৃত হকারদের নামে বরাদ্দ প্রদান।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

২

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৩

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৪

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৫

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৬

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৭

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৮

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৯

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১০

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৩

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৪

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৫

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৬

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৭

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৮

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৯

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

২০