সর্বশেষ
||বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার||গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে||নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা||মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ||নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত||রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম||প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর||৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক||জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ||কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

Share this news with

বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ছালেহা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী আব্দুস সোবাহান পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার ৮ই জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডিএনসির সদস্যরা নিশিন্দারা মন্ডলপাড়ার একটি বাসায় তল্লাশি চালান। অভিযানের সময় বাড়ির শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ছালেহা আক্তারকে আটক করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তার স্বামী আব্দুস সোবাহান দ্রুত সেখান থেকে পালিয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধার হওয়া ইয়াবা ও গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারিরা বিভিন্ন কৌশল ও পরিচয়ের আড়ালে কার্যক্রম চালানোর চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর

৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ

কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

১০

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

১১

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

১২

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

১৩

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

১৪

বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

১৫

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৬

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৭

নওগাঁর তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

১৮

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ছবিরুল ইসলাম

১৯

কক্সবাজারে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ি লুটপাটের অভিযোগ

২০