সর্বশেষ
||চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত||পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১||পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক||স্বাস্থ্য কর্মকর্তার সাথে উপজেলা যুবদল নেতার ভূল বোঝাবুঝির অবসান||দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী||রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু||ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ||কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা||ভাতিজাকে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন||নতুন স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ছবি—র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান হোটেল ও রেস্টুরেন্টে।

মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৯ সিপিসি–২, মৌলভীবাজার এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালায়। বুধবার দুপুর প্রায় দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদন ও বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। এসব অপরাধ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর পরিপন্থী।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৩৭, ৩৮, ৫২ ও ৫৩ ধারা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩–এর ৩৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ডাইনিং ডিলাইট, মৌলভীবাজার এর মালিক আকরামুলকে ১ লাখ ৫০ হাজার টাকা, হোটেল রাজমহল, মৌলভীবাজার এর মালিক নাইম আহম্মেদকে ৫০ হাজার টাকা এবং পাকশী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‍্যাব–৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১

পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

স্বাস্থ্য কর্মকর্তার সাথে উপজেলা যুবদল নেতার ভূল বোঝাবুঝির অবসান

দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভাতিজাকে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নতুন স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

১০

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

১১

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা

১২

গাজা ও ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো স্পেন

১৩

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস আজ

১৪

২০৯ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের

১৫

নারীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের তিন জন গ্রেপ্তার

১৬

অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা, নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু!

১৭

কুরআন অবমাননাকারী যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

১৮

মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা স্থানীয় নেতৃবৃন্দের, মহাসচিবের কাছে লিখিত অভিযোগ

১৯

নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

২০